লোড হচ্ছে...
লোড হচ্ছে...
GadGrid • স্বচ্ছ ও নির্ভরযোগ্য অনলাইন শপিংয়ের নিশ্চয়তা
আমরা পণ্য ডেলিভারি নেওয়ার পর ৩ দিনের ভেতর কোনো ভাঙা, ড্যামেজ বা উৎপাদন ত্রুটি পেলে ইনশাআল্লাহ তিন দিনের এক্সচেঞ্জ / রিপ্লেসমেন্ট সুবিধা দিয়ে থাকি। তবে এর জন্য পার্সেলটি রিসিভ করে খোলার সম্পূর্ণ স্পষ্ট আনকাট ভিডিও রেকর্ড প্রমাণ হিসেবে রাখা বাধ্যতামূলক। ভিডিও প্রমাণ ব্যতীত ভাঙা বা ক্ষতিসাধন হওয়া পার্সেলের দাবি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না এবং এক্সচেঞ্জ সুবিধা প্রদান করা সম্ভব নাও হতে পারে।
পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে কোনো সমস্যা বা ভাঙা থাকলে এক্সচেঞ্জ করতে পারবেন। তবে পণ্য পরিবর্তনের ক্ষেত্রে কুরিয়ার ডেলিভারি চার্জ সম্মানিত গ্রাহককে বহন করতে হবে।
টাকা ফেরত বা ক্যাশ রিফান্ড প্রযোজ্য নয়। শুধুমাত্র একই পণ্য বা সমমূল্যের অন্য কোনো গ্যাজেট এক্সচেঞ্জ / রিপ্লেসমেন্ট দেওয়া হবে।
আমরা ডেলিভারির পূর্বে প্রতিটি গ্যাজেটের ১০০% নিখুঁত কোয়ালিটি টেস্ট সম্পন্ন করি। গ্রাহক ভালো প্রোডাক্ট রিসিভ করার পর যদি নিজে ক্ষতিগ্রস্ত করে ফেলেন (যেমন: হাত থেকে ফেলে ভেঙে ফেলা, পানিতে ফেলা, আগুনে পোড়া, শর্ট-সার্কিট বা কোনো ধরনের বাহ্যিক আঘাত), তবে তা কোনো অবস্থাতেই এক্সচেঞ্জ, রিটার্ন বা ওয়ারেন্টির আওতায় আসবে না।
পার্সেল গ্রহণের পর প্যাকেটটি খোলার সময় একটি সম্পূর্ণ ও স্পষ্ট ভিডিও রেকর্ড করে সংরক্ষণ করুন। পার্সেলের ভেতরে যদি কোনো ভাঙা, ফাটা, অসম্পূর্ণ বা ক্ষতিগ্রস্ত পণ্য থাকে, তবে সেই ভিডিও ক্লিপটি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। ভিডিও প্রমাণ ছাড়া কোনো ভাঙা বা ড্যামেজ পার্সেলের ক্লেম গ্রহণ করা হবে না।
পণ্য ডেলিভারি হওয়ার দিন থেকে সর্বোচ্চ ৩ দিনের মধ্যে আমাদের হটলাইন (01860052798) নম্বরে যোগাযোগ করে এক্সচেঞ্জের অনুরোধ জানাতে হবে। ৩ দিন অতিক্রান্ত হলে এক্সচেঞ্জ অনুরোধ গ্রহণযোগ্য হবে না।
এক্সচেঞ্জের জন্য পণ্যের মূল বক্স, চার্জিং ক্যাবল, ইউজার ম্যানুয়াল এবং উপহার (যদি থাকে) অক্ষত ও সম্পূর্ণ থাকতে হবে।
পণ্য পরিবর্তন বা এক্সচেঞ্জের ক্ষেত্রে কুরিয়ারের রিটার্ন এবং পুনরায় পাঠানোর ডেলিভারি চার্জ গ্রাহককে বহন করতে হবে। অভিযোগ যাচাই ও ভিডিও নিশ্চিত হওয়ার পর ইনশাআল্লাহ নতুন পণ্য কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে।